‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে বন্ধ ক্রিকেটারদের অনুশীলন

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১০:৪৭ ৫ আগস্ট ২০২৪
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে কেন্দ্র করে সারাদেশে বিরাজ করছে থমথমে অবস্থা। যার প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেও। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন।
পাকিস্তান সফরে যাওয়ার আগে বাংলাদেশের দলের এখন অনুশীলনের মোক্ষম সময়। কিন্তু চলমান আন্দোলনের কারণে ঠিকমতো অনুশীলন করা সম্ভব হচ্ছে না। গতকাল রোববার ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন ও অবরোধের কারণে বাংলাদেশ টেস্ট ও ‘এ’ দলের অনুশীলন হয়নি।
আজ সোমবারও সেই আন্দোলনের বেড়াজাল থেকে বের হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন থেকে জানা গেছে, আজ (সোমবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কারণেও পাকিস্তানগামী জাতীয় দল ও ‘এ’ দলের অনুশীলন বন্ধ রাখা হয়েছে।
গতকাল রাতে বিসিবি ক্রিকেট অপারেশন থেকে জাগো নিউজকে এই খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি জানানো হয়, মুলত, ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফদের নিরাপত্তার কথা ভেবেই দ্বিতীয় দিনের মতো অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্বকাপের ছুটি কাটিয়ে সব বিদেশি কোচরা ঢাকায় ফিরেছেন আগেই। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আগে থেকেই ছিলেন। চট্টগ্রাম পর্বেও জাতীয় দলের সঙ্গে ছিলেন ওই দুই ভিনদেশি কোচ। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে এসেছিলেন ট্রেনার নিক লি’ও।
পরদিন শুক্রবার রাতে রাজধানীতে পা রেখেছেন টাইগারদের স্পিন কোচ মোশতাক আহমেদ। এছাড়া গত শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান সহকারী কোচ নিক পোথাস।
এদিকে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম ব্যতিত জাতীয় দলের সব ক্রিকেটাররাই দেশে অবস্থান করছেন। এই দুই ক্রিকেটার গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য কানাডায় আছেন।
পেসার শরিফুলের এওসি (ছাড়পত্র) দেওয়া আছে আগামী ৮ আগস্ট পর্যন্ত। আর সাকিবের ১২ আগস্ট। নির্ধারিত সময় শেষ হলে তারাও দলের সঙ্গে যোগ দেবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




