পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে


প্রকাশিত: ০৭:১৩ ৭ আগস্ট ২০২৪
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের আগেই হবে দুই দেশের মধ্যকার 'এ' দলের সিরিজ। এই সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশের জাতীয় দলের কয়েকজনকে রাখা হয়েছে 'এ' দলে। এদিকে পাকিস্তান শাহিনসের হয়েও খেলবেন মূল দলের আট ক্রিকেটার।
বুধবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের নেতৃত্ব দিবেন সাউদ শাকিল। এরপর বাংলাদেশ সিরিজের জন্য তিনি পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।
বাংলাদেশ সিরিজে লম্বা সময় পর ফিরবেন নাসিম শাহ। তার আগে ডানহাতি এই পেসার নিজেকে ঝালিয়ে নিতে খেলবেন শাহিনসের হয়ে। ১৩ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে আছেন সরফরাজ আহমেদ। সাবেক এই অধিনায়কও খেলবেন শাহিনসের হয়ে। মূল দলের থাকা সায়েম আইয়ুবও খেলবেন বাংলাদেশের বিপক্ষে।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণে জাতীয় দলে ডাক পেয়েছেন কামরান ঘুলাম, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ হুরায়রা। ইসলামাবাদে প্রথম চারদিনের ম্যাচেও মাঠে নামবেন তারা। পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডে থাকা মীর হামজাও খেলবেন সেই ম্যাচে।
এদিকে আগামী ১০ আগস্ট থেকে প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এখনো পাকিস্তানে যেতে পারেননি 'এ' দলের ক্রিকেটাররারা। এ কারণে সূচিতে পরিবর্তন এসেছে।
প্রথম চারদিনের ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের স্কোয়াড:
সৌদ শাকিল (অধিনায়ক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ রামিজ জুনিয়র, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাদ বেগ, সাদ খান, সাঈম আইয়ুব, সামিন গুল, সরফরাজ আহমেদ, উমর আমিন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




