সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি


প্রকাশিত: ০৪:৫৬ ১ অক্টোবর ২০২৬
ফুটবল জাদুকর লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় এই কিংবদন্তি ফুটবলারকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনরিস কউসা’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন মেসি। ঠিক তার আগে ম্যাচপূর্ব অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয়, নৈতিক আচরণ এবং জাতীয় দলের প্রতি অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত—যা বিশ্ববিদ্যালয়টি সর্বদা লালন করে আসছে।
বিশ্ববিদ্যালয়টির রেক্টর রিকার্দা গেলপি জানান, মেসির পরিসংখ্যান বা ক্রীড়াবিদ হিসেবে অনন্য অর্জনের পাশাপাশি একজন বিনয়ী ও অদম্য মানুষ হিসেবে তাকে এই সম্মান জানানো হচ্ছে। তিনি বলেন, মেসি আমাদের জনসংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক ও দূত। খেলাধুলার গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী এই ব্যক্তিত্ব উৎকর্ষের এক অনন্য উদাহরণ।
এছাড়া বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি মন্তব্য করেছেন যে, এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়, এটি সমগ্র আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন ও শ্রদ্ধাঞ্জলি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী



