আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা


প্রকাশিত: ১২:৪০ ১ অক্টোবর ২০২৬
সাভারের আশুলিয়ায় আতাউর রহমান আতাল নামের এক ব্যক্তির রাজনৈতিক পরিচয় পরিবর্তন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, আতাউর রহমান আতাল অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আতাউর রহমান আতা এখন নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত করছেন। একই সঙ্গে বিএনপির নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঝুট ব্যবসাসহ বিভিন্ন কারখানাকেন্দ্রিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে আতাউর রহমান আতা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। ওই সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাকে পুলিশি হয়রানি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও তারা দাবি করেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং মামলা-হামলার শিকার হওয়া নেতাকর্মীদের পাশে না রেখে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে বিএনপির পরিচয়ে সক্রিয় হওয়া ব্যক্তিদের গুরুত্ব দেওয়ায় দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা কিছু ব্যক্তি সরকার পরিবর্তনের পর অর্থ ও প্রভাব কাজে লাগিয়ে বিএনপির কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছেন। পরে তারা বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যবসা ও কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, কারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন এবং কারা রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে দলের পরিচয়ে সক্রিয় হয়েছেন, তা যাচাই করা জরুরি। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা ব্যক্তিস্বার্থে কর্মকাণ্ড পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
বিষয়টি তদন্ত করে আতাউর রহমান আতালের রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড যাচাই এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএনপির নীতিনির্ধারকদের প্রতি দাবি জানিয়েছেন আশুলিয়ার তৃণমূল নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




