নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর


প্রকাশিত: ১২:৪৬ ১৬ অক্টোবর ২০২৬
কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক মুহূর্ত এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। সেই উদযাপনে মেসির হাতে দেখা যাওয়া বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই বিশেষ নিলাম।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিলে রিচমন্ড অকশনসের ক্রীড়া স্মারক নিলামে ট্রফিটি তোলা হবে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের আট ফুটবলারের স্বাক্ষর রয়েছে এতে।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালটি অতিরিক্ত সময় শেষে ৩-৩ গোলে সমতায় ছিল।
শিরোপা জয়ের পর মাঠে উদযাপনের সময় গ্যালারি থেকে ট্রফির রেপ্লিকাটি নিয়ে আসা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ঘুরতে থাকে এটি। একপর্যায়ে মেসি ট্রফিটি উঁচিয়ে ধরেন এবং চুমু খান।
সেই উদযাপনের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন মেসি। তাঁর পোস্টটি ৭ কোটি ৪০ লাখের বেশি লাইক পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিহাস তৈরি করে।
নিলামে ওঠা ট্রফিটিতে স্বাক্ষর করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আনহেল দি মারিয়া, লাওতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস ও গুইদো রদ্রিগেজসহ বিশ্বকাপজয়ী দলের আট সদস্য।
এর আগে ট্রফিটি আর্জেন্টিনার বুয়েনস এইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরেও প্রদর্শিত হয়েছিল।
তবে এটি ফিফার মূল বিশ্বকাপ ট্রফি নয়, বরং আর্জেন্টিনার শিরোপা উদযাপনের সঙ্গে জড়িত একটি রেপ্লিকা। নিলামে এর বিক্রয়মূল্য কত হতে পারে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




