অজি দলকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ এইচপি


প্রকাশিত: ১১:৫৮ ১১ আগস্ট ২০২৪
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেনেগেডসকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। পারভেজ হাসান ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে এইচপি ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় মেলবোর্ন। ফলে লাল-সবুজের প্রতিনিধিরা ৭৭ রানের বড় জয় পেয়েছে।

৯ দলের অংশগ্রণে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ চলছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে আজ (রোববার) ডারউইনে মেলবোর্নের বিপক্ষে খেলতে নামে এইচপি। যদিও আগে ব্যাটিংয়ে নেমে তাদের শুরুটা খুব একটা সুখকর ছিল না। প্রথম ওভারে দারুণ শুরুর পরের ওভারেই দলীয় ১৯ রানে আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান তামিম। ফলে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।
পরে জিসান আলমকে সঙ্গে নিয়ে হাল ধরেন ওয়ানডাউনে নামা পারভেজ ইমন। যদিও জিসান ফিরে যান ১০ বলে মাত্র ১০ রান করে। এর পরের বলেই শূন্য রানে আউট আফিফ হোসেন ধ্রুব-ও। চতুর্থ উইকেট জুটিতে দলকে শক্ত অবস্থানে নেওয়ার লড়াই চালান ইমন ও আকবর আলী। ২ ছয় ও ১ চারের মারে আকবর আলী ২১ রান (১৮ বল) তুলেই ফিরে যান, ততক্ষণে ১১ ওভারে দল ৯২ রান পেয়ে যায়। শেষদিকে আউট হওয়া ইমন দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৬৯ রান করেন। এ ছাড়া ২৫ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন শামীম হোসেন পাটোয়ারী।
১৭১ রানের বড় লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধা করতে পারেনি মেলবোর্ন। ১৫.২ ওভারেই উইল সাদারল্যান্ডের নেতৃত্বাধীন দলটি গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। কেবল পাঁচজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মেলবোর্নের হয়ে সর্বোচ্চ জশ ব্রাউন ১৯ এবং মার্কাস হ্যারিস করেছেন ১৮ রান।
বিপরীতে এইচপি দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান। এ ছাড়া আবু হায়দার রনি এবং আলিস ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল তাসমানিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




