পার্থকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ এইচপি


প্রকাশিত: ০৩:০২ ১৭ আগস্ট ২০২৪
টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচে হেরেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। তাই সেমির দৌড়ে টিকে থাকতে হলে পার্থ স্কচার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না এইচপি দলের। শেষ পর্যন্ত মাহফুজুর রহমান রাব্বির ক্যামিওতে হাসি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল আকবর আলীর দল।
আজ শনিবার (১৭ আগস্ট) ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে পার্থ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। তার বিদায়ে ৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন ইমন। চারে নেমে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলামও। এই তরুণ ব্যাটার ফিরেছেন ৫ বলে ২ রান করে।
টপ অর্ডার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় এইচপি। এমন অবস্থা থেকে দলকে টেনে তোলেন আকবর আলি ও শামীম হোসেন। চতুর্থ উইকেটে তাদের ৩৯ রানের জুটিতে ম্যাচে ফেরে দল। ১৭ বলে ১৬ রানে ফেরেন শামীম। আকবরের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৫ রান।
আকবর ফেরার পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন রাব্বি। এই তরুণ ব্যাটার ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার দুর্দান্ত ক্যামিওতে জয়ের সমীকরণ মিলিয়েছে এইচপি।
এর আগে ব্যাট করতে নেমে ত্যাগো ভিলির ৫৬ ও বাক্সটার হোল্টের ৩৪ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় পার্থ। এইচপির হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল ও রকিবুল হাসান। তাছাড়া একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




