অবশেষে প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বদলি আদেশ বাতিল

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি আদায়ে অনড় অবস্থানের মুখে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বদলি আদেশ বাতিল করে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (২৭ আগস্ট) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) দূর্গা রানী শিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে, পৃথক এক পত্রে প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত জানিয়েছে মাউশি। অধিদফতরের একজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালকের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে মাউশি। কমিটিকে সরেজমিন তদন্ত করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে তার বাসস্থান জেলা লালমনিরহাটে বদলির আদেশ দেয় মাউশি। তবে এমন বদলিকে ‘পুরস্কার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থীদের অনড় অবস্থানের মুখে ওই সিদ্ধান্ত বদলালো মাউশি।
প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে নামে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি, সড়ক অবরোধসহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা রুখসানা পারভীনকে বরখাস্ত করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানায়। শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো মন্ত্রণালয়কে লিখিতভাবে জানায় জেলা প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে ওএসডি করাসহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয় মাউশি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




