‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ, অভিযুক্ত নারী গ্রেপ্তার


প্রকাশিত: ০১:৪২ ২৩ সেপ্টেম্বর ২০২৪
‘মুরুব্বি মুরুব্বি, উঁহু’ বলায় ১২ বছরের এক কিশোরীর গায়ে গরম পানি
ঢেলে দেয়ার অভিযোগে দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন থানায় মামলা করেন । অভিযুক্ত নারী সায়েরা খাতুনকে (৬০) চট্টগ্রামের আনোয়ারার বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বুধবার বিকেলে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয় গতকাল রোববার।
আহত কিশোরীর নাম পপি আকতার (১২)। পপি আকতারের বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবী আকতার সাত বছর আগে মারা গেছেন। ওই কিশোরী জুঁইদণ্ডী ইউনিয়নে অবস্থিত নানাবাড়িতে বসবাস করে আসছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে ওই কিশোরীসহ শিশুরা উঠোনে খেলছিল। ওই সময় এয়ার মোহাম্মদ নামের এক বৃদ্ধকে (৬৫) দেখে মুরব্বি মুরব্বি বলে ওঠে শিশুরা। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাই আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গ্যাসের চুলা থেকে পানি গরম করে পপি আকতারের মাথায় ঢেলে দেন। সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দেয় পপি। উপস্থিত লোকজন পপিকে প্রথমে পুকুরের পানিতে ভিজিয়ে পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা খারাপ হলে রাতে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
এদিকে রোববার এ ঘটনা প্রথম আলোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা রাতেই অভিযুক্ত সায়েরা খাতুনকে গ্রেপ্তার করেছি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




