নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পিতার মৃত্যু

নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পিতা, বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক (৮০) শুক্রবার রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বোদা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের একজন সম্মানিত যোদ্ধা ও স্থানীয় আওয়ামী রাজনীতির একজন সক্রিয় নেতা ছিলেন।
তার বড় ছেলে সাদ্দাম হোসেন সম্প্রতি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকার ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় আলোড়ন সৃষ্টি করে।
মরহুমের জানাজা শুক্রবার বিকাল ৫টায় বোদা উপজেলার ১১ মাইল চক্ষু হাসপাতাল সংলগ্ন প্রামানিক পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এবং ২০২৫ সালের ১৫ এপ্রিল তারিখে সাদ্দাম হোসেনের পরিবারের ওপর পরপর দুটি হামলার ঘটনা ঘটে, যার মধ্যে ছিল অগ্নিসংযোগ ও ভাঙচুর। এই হামলায় আমিনুল হক ও পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কিত অবস্থায় সময় কাটান।
আমিনুল হকের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেমুল ইসলাম/এম এন পি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের





