তেঁতুলিয়ায় সদ্য নির্মিত সড়ক দেবে গেল ১৫ দিনেই, অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা

পাকা রাস্তা, সেই আশায় বুক বেঁধেছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের মানুষ। বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতায়াতে আর ধুলো, কাদা বা খানাখন্দের ভোগান্তি থাকবে না—এমন স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল প্রায় দেড় কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। নির্মাণের মাত্র ১৫ দিনের মাথায় দেবে গেছে সেই নতুন সড়ক। ক্ষুব্ধ গ্রামবাসীর প্রশ্ন—"এই উন্নয়নে আমাদের কী লাভ?"
গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলের ঘটনা। একটি ইটবোঝাই ট্রাক মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে পিছিয়ে আসছিল। হঠাৎ করেই রাস্তার একটি বড় অংশ দেবে যায়। চালক হকচকিয়ে যান, আর পথচারীরা ছুটে আসেন ঘটনাস্থলে। তখনই স্পষ্ট হয়—নতুন সড়কটি ভিতরে ভিতরে ছিল ফাঁপা।
স্থানীয় বাসিন্দা মো. বুধারু বলেন, “ইট নামানোর জন্য ট্রাকটা একটু পিছিয়ে ছিল। হঠাৎ দেখি মসজিদের সামনে রাস্তা ভেঙে নিচে বসে গেল। এর আগেও একবার ভেঙেছিল, তখনও তড়িঘড়ি করে কাজ করেছে। এবারও শুধু খোয়া আর বালি ফেলে চলে গেছে, রোলার তো চালায়নি বলেই মনে হয়!”
একই রকম অভিজ্ঞতার কথা জানালেন আরেক বাসিন্দা আমিরুল ইসলাম। তাঁর কথায়, “রাস্তা তো বানানো হয়নি, শুধু ঢেকে দিয়েছে। এখন একটু ওজন পড়লেই ভেঙে পড়ছে। আমরা এই কাজ মানি না।”
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের যে অংশ দেবে গেছে, সেখানে একদম নিচ পর্যন্ত গর্ত সৃষ্টি হয়েছে। চারপাশের মানুষ ক্ষোভে-অভিমানেই বলছেন—“এই রাস্তা কোনোদিন টিকবে না, যদি এমনভাবে কাজ হয়।”
এলজিইডির পক্ষ থেকে জানা গেছে, প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বুড়াবুড়ি বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১,৫৬৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ক। কাজটি বাস্তবায়ন করছে ‘জারা এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকল্পটি এককভাবে নয়, স্থানীয় কয়েকজন মিলে বাস্তবায়ন করছে বলেও জানা গেছে।
রাস্তায় ব্যবহৃত সামগ্রী নিয়েও রয়েছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, পাথর, বালি, ডাস্ট—সবই ছিল নিম্নমানের। আর প্রাইম কোট ছাড়াই কার্পেটিং করে দেওয়া হয়েছে, যেন শুধু ‘দেখানো’র জন্য কাজ।
তদারকির দায়িত্বে থাকা এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদিন অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, “রাস্তায় অতিরিক্ত ওজনের গাড়ি উঠেছিল, সে কারণেই ভেঙে গেছে। কাজ ভালোভাবেই হয়েছে। যেটুকু সমস্যা হয়েছে, ঠিকাদার ঠিক করে দেবে।”
তবে স্থানীয়দের অভিযোগ—এই সার্ভেয়ারই একাধারে সব প্রকল্পের ‘অঘোষিত কর্তা’। তিনিই প্রকল্প তদারকি করেন, আবার সাইট ইঞ্জিনিয়ারের কাজও দেখেন। এতে তদারকির নামে দায়সারা ভাব তৈরি হয়েছে।
ঘটনার পরপরই উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান জানান, “আমরা ইউএনও স্যারকে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুও জানান, “ঘটনাটি শুনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




