নাইক্ষ্যংছড়ি সীমান্তে মালিকবিহীন ১৫ বার্মিজ গরু জব্দ, বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা


প্রকাশিত: ০২:২০ ১১ আগস্ট ২০২৫
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জুমছড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় সীমান্ত পাড়ি দেওয়া ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়।
পরে গরুগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয় এবং নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের মালিকবিহীন গবাদিপশু অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান চক্রের হাতে পড়তে পারে বলে ধারণা করছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, "বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মালিকবিহীন গবাদিপশু সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




