অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে সরকারি অভিযান চালিয়ে মালিককে জরিমানা

প্রকাশিত: ০৪:২৫ ২১ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে গরমের সুযোগে তৈরি হওয়া অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে সরকারি অভিযান চালিয়ে মালিককে জরিমানা করা হয়েছে।
মানুষের জনজীবন তীব্র গরমে অতিষ্ঠ, তখন বৃদ্ধ থেকে শিশু কিশোর পর্যন্ত সবাইকে প্রলুব্ধ করে আইসক্রিম। এই সুযোগ নেন সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার জসিম উদ্দিন। নিজের বাড়িতে গড়ে তোলা এই ফ্যাক্টরিতে কোনও সরকারি নিবন্ধন, বিএসটিআই অনুমোদন বা পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নেই। দীর্ঘ কয়েক বছর ধরে নোংরা ও অপরিষ্কার পরিবেশে, সরকারি অনুমোদন ছাড়াই তিনি অবাধে এই কারখানা চালিয়ে আসছিলেন।
ফ্যাক্টরিতে বিভিন্ন নামি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের আইসক্রিম নকল করে উৎপাদন করা হতো, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় কুমিরা ঘাটঘর এলাকায় যৌথ অভিযান চালায় বিএসটিআই সহকারী কর্মকর্তা রিগান বৈদ্য, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং সীতাকুণ্ড মডেল থানার সদস্যরা।
এই অভিযানে আনুমানিক ৫০,০০০ টাকা মূল্যের আইসক্রিম জব্দ করা হয়। জব্দকৃত আইসক্রিম জনসম্মুখে নষ্ট করা হয়। একই সঙ্গে কারখানার মালিককে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের জেলদণ্ড দেওয়া হয়।
এমএনবিডি/মোঃ আমজাদ হোসেন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- মুক্তিযোদ্ধা থেকে স্পিকার: হাফিজ উদ্দিন আহমদের বর্ণাঢ্য জীবন
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি



