ভোটের আগের দিন থেকেই কেন্দ্র পাহারার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার


প্রকাশিত: ১১:২৮ ২৯ জানুয়ারী ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোট সুরক্ষিত আছে কি না তা সবাইকে নজরে রাখতে হবে, যাতে কেউ কোনো ধরনের কারচুপির সুযোগ না পায়।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া ও শরীফপুর ইউনিয়নের টঙ্গীপাড়া এবং লালপুর ইউনিয়নে আয়োজিত একাধিক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, কেউ ভোট কারচুপির চেষ্টা করলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।
পথসভায় নিজের প্রতীক হাঁস মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। এটি মামলাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতীক এবং সংসদে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার প্রতিচ্ছবি। তিনি ভোটারদের হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, টাকার বিনিময়ে বা ভয়ভীতির মুখে পড়ে অন্য কোথাও ভোট দেওয়া যাবে না। একটি ভোট অত্যন্ত মূল্যবান, যা ভোটার, তার সন্তান এবং এলাকার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কেউ আজ ভোট কিনতে চাইলে ভবিষ্যতে জনগণের অধিকার কেড়ে নিয়ে তা পুষিয়ে নেবে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় রুমিন ফারহানা অভিযোগ করেন, ৫ আগস্টের পর অনেক মানুষের নামে মামলা হয়েছে এবং টাকা না দিলে মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, জনগণ কি আবারও এমন অপশাসন চায়? নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় উন্নীত করাসহ এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




