কাপাসিয়ায় সরকারি বন উজাড় ভিডিও ধারণের সময় হামলা, ৩ সাংবাদিক আহত, আটক ৩


প্রকাশিত: ০৯:২৭ ৫ নভেম্বর ২০২৫
গাজীপুরের কাপাসিয়ায় সংরক্ষিত সরকারি বন থেকে দিনদুপুরে গাছ কাটার সময় ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর পারীরটেক এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন মোরনিউজ বিডির গাজীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম, নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ, এবং আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবির।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত সরকারি বনের গাছ কাটা হচ্ছিল। বিভিন্ন সময় বিষয়টি বন বিভাগে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব গজারি গাছ কেটে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চক্রটির নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব সিরাজুল ইসলাম।
গতকাল বিকেল ৩টার দিকে সেখানে গাছ কাটা চলছে বলে গোপনে সংবাদ পেয়ে তথ্য সংগ্রহের জন্য যান ওই তিন সংবাদকর্মী। তাঁরা সেখানে পৌঁছালে গাছ কাটতে থাকা ব্যক্তিরা কুড়াল ও করাত ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে কাটা গাছগুলোর গুঁড়ির ছবি ও ভিডিও ধারণ করার সময় আবুল কাশেম, তাঁর ছেলে আল আমিন, রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালান। পরে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
আহত সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মো. মোজাহিদ মোরনিউজকে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন নির্বিচারে উজাড় করা হচ্ছে এবং দিনদুপুরে গাছ কাটার সঙ্গে সংশ্লিষ্টরা জড়িত। তিনি উল্লেখ করেন, ১০ অক্টোবরও তিনি বিষয়টি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিলেন।
হামলার ঘটনায় মো. মোজাহিদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেম, তাঁর ছেলে আল আমিন ও মামুনকে আটক করেছে। তবে অভিযোগের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





