গাজীপুরে স্বর্ণের দোকান লুটের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৯:৪৫ ৫ নভেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস। একই সঙ্গে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের হোতাপাড়া এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, “দিনদুপুরে ফিল্মি কায়দায় আমার দোকানের তালা ভেঙে সন্ত্রাসী স্টাইলে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকারও বেশি।”
তিনি আরও জানান, ঘটনার পর সুব্রত দাস, পায়েল সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
গৌরাঙ্গ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার জীবনের সব সঞ্চয় এই দোকানেই ছিল। লুটপাটের ঘটনায় আমি আজ নিঃস্ব। আমি প্রশাসনের কাছে দাবি জানাই—দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আমার লুণ্ঠিত স্বর্ণ ও রুপা উদ্ধার করে প্রকৃত বিচার নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে জমি ও দোকান মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয়সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




