উচ্ছ্বসিত মেহজাবীন দিলেন সুখবর!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৬ ২০ জানুয়ারী ২০২৫
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন। ‘প্রিয় মালতী’ দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে তার।
একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘প্রিয় মালতী’। এবার এক সুখবর দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল সিনেমাটি।
নিজের ফেসবুকে পুরস্কারপ্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। সেইসঙ্গে উচ্ছ্বসিত এ তারকা লিখেছেন, ‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।
এ সময় মেহজাবীন নিজের ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। সুখবরটি নাড়া দিয়েছে মেহজাবীনের অনুসারীদেরও। মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন অভিনন্দন।
সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা গেছে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে।
প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




