এবার পাঠ্যপুস্তকেও জুবিন গার্গ! ১৪টি ভাষায় রচিত হচ্ছে তার জীবনী


প্রকাশিত: ০৫:১৮ ২৯ সেপ্টেম্বর ২০২৫
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে আসাম বিদ্যালয় শিক্ষা পরিষদ। আধুনিক ভারতীয় ভাষা (এমআইএল) পাঠ্যক্রমে ১৪টি প্রধান ভারতীয় ভাষায় এই উদ্যোগ কার্যকর হবে। ফলে গোটা ভারতের শিক্ষার্থীরা জুবিনের জীবন, শিল্পীসত্তা ও মানবতার দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ের সময় প্রাণ হারান সংগীতশিল্পী জুবিন গার্গ। তার আকস্মিক মৃত্যুতে আসামসহ ভারতের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর দশ দিন পেরিয়ে গেলেও ভক্ত-অনুরাগীদের ভিড় থামেনি গুয়াহাটির তার সমাধিস্থলে।
আসামের কাহিলিপাড়ায় জুবিনের বাসভবনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাঠ্যক্রমে জীবনী যুক্ত হওয়ার পাশাপাশি জুবিনকে সম্মান জানাতে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, তাদের সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে রাখা হবে জুবিন গার্গের নামে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুবিনের মূর্তি স্থাপন এবং তার সংগীত জীবন নিয়ে একটি কফি টেবিল বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বার্ষিক আন্তঃকলেজ যুব উৎসবে ‘জুবিনের গান’ নামে নতুন বিভাগ চালু করা হবে।
প্রসঙ্গত, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ের সময় আহত হন জুবিন। ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২৩ সেপ্টেম্বর গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। তাকে প্রায় ১০ বিঘা জমির ওপর সমাধিস্থ করা হয়েছে।
গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আসামের রাস্তায় প্রায় ১৭ লক্ষ মানুষ ভিড় করেছিলেন। তবে তার মৃত্যু ঘিরে ওঠা ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে। এরই মধ্যে ব্যান্ড দলের ড্রামার ও ঘনিষ্ঠ সহকারী শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




