সঞ্চয়পত্রে বড় ছাড়: ১০ লাখ টাকা পর্যন্ত কিনতে আর রিটার্ন লাগবে না


প্রকাশিত: ০৮:৫৮ ২৪ জুলাই ২০২৫
সরকার সঞ্চয়পত্র ও মেয়াদি আমানত (এফডিআর) বিনিয়োগে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বড় একটি ছাড় দিয়েছে। এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বা এফডিআর কিনতে হলে আর আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। এতদিন এই সীমা ছিল ৫ লাখ টাকা পর্যন্ত।
এ সংক্রান্ত একটি গেজেট সম্প্রতি প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। এতে বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, দ্বৈত কর পরিহার চুক্তি প্রাধান্য পাবে।” এরপর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক লুবাবা সাদিয়া জানান, “আগে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করতে হতো না, এখন সেটি বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এর বেশি হলে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে।”
এছাড়া, ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এর মাধ্যমে সরকার বৃহৎ অঙ্কের ঋণগ্রহণকারীদের আয়কর নীতির আওতায় আনার চেষ্টা করছে।
এদিকে ১ জুলাই থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিমের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে আইআরডি। নতুন মুনাফার হার স্কিমভেদে সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই হার ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি মুনাফার সর্বোচ্চ হার ছিল ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। মুনাফার হার কমিয়ে আনা পাঁচটি স্কিম হলো: পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব।
বিনিয়োগকারীদের জন্য আগের মতো দুটি ধাপই বহাল রাখা হয়েছে। প্রথম ধাপে থাকবেন তারা, যাদের বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে। দ্বিতীয় ধাপে থাকবেন তারাও, যারা ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করবেন।
অন্যদিকে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




