ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র


প্রকাশিত: ০২:৪৪ ১৭ জুন ২০২৬
এখন থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে হলে বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) দেখাতে হবে। রিটার্ন জমার প্রমাণ ছাড়া চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া যাবে না।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন এই বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর নিয়ম ছিল।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া নতুন নিয়মে জমি, ফ্ল্যাট ও ভবনের মালিকানা পরিবর্তন, মিউটেশনসহ বিভিন্ন সেবাতেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্রের প্রয়োজন হবে।
বর্তমানে ৩৯ ধরনের সরকারি-বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক। এর মধ্যে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, ব্যবসায়িক লাইসেন্স, বিভিন্ন নিবন্ধন, যানবাহন সংক্রান্ত সেবা, নির্বাচনে অংশগ্রহণসহ নানা বিষয় রয়েছে।
নতুন নিয়ম কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীদেরও আয়কর ব্যবস্থার আওতায় আনার বিষয়টি আরও জোরদার হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




