বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান


প্রকাশিত: ১২:৫১ ২৮ জুন ২০২৬
বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা ও শিল্পসহ বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি (ট্যাক্স আউটলুক) প্রকাশ করেছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে কাজ করছে।
প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে রয়েছে গ্যাসক্ষেত্র উন্নয়ন, ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট, মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল, স্মার্ট মিটার উৎপাদন, কোল্ড-চেইন লজিস্টিকস, লিথিয়াম ব্যাটারি কারখানা, ই-বর্জ্য পুনর্ব্যবহার, রেলওয়ে যন্ত্রাংশ সংযোজন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন, আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা পার্ক নির্মাণ এবং চীনা ভেষজ উদ্ভিদভিত্তিক শিল্প স্থাপন। সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব এসেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিপিপি প্রকল্পে, যার সম্ভাব্য মূল্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
বিডা জানিয়েছে, এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে মোংলা ও পায়রা বন্দরকেন্দ্রিক শিল্পায়ন, কৃষি, জ্বালানি, পরিবহন এবং উচ্চশিক্ষা খাতে নতুন বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




