মসজিদে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া কোনও অপরাধ নয় : ভারতীয় হাইকোর্ট


প্রকাশিত: ০২:০৬ ১৬ অক্টোবর ২০২৪
মসজিদের ভেতরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা ফৌজদারি মামলাও বাতিল করে দিয়েছে আদালত। বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মসজিদের ভেতরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না বলে মন্তব্য করেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হাইকোর্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ভেতরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চ উল্লেখ করে, ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলা কীভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা তার বোধগম্য নয়।
অভিযুক্তদের বিরুদ্ধে একটি মসজিদে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছিল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪৪৭ ধারা (ফৌজদারী অনুপ্রবেশ), ৫০৫ (জনসাধারণের দুর্নাম ঘটানোর মতো বিবৃতি), ৫০৬ (অপরাধী ভীতি প্রদর্শন), ৩৪ (সাধারণ উদ্দেশ্য) এবং ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) এর অধীনেও মামলা করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে কর্ণাটক হাইকোর্টের এই বেঞ্চ বলেছে, যেকোনও কাজই আইপিসির ২৯৫এ ধারার অধীনে অপরাধ হয়ে উঠবে না।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাতে একটি মসজিদের ভেতরে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল অভিযুক্তরা। হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এরপরই তাদের হেফাজতে নেয় পুলিশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে।
পরে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে একটি আপিল করে। তারই শুনানিতে এসব অভিযোগ নাকচ করল আদালত।
কর্ণাটক আদালত রায় দেওয়ার সময়ে উল্লেখ করেছে, মামলার অভিযোগকারী নিজেই বলেছেন-হিন্দু ও মুসলমানরা সংশ্লিষ্ট এলাকায় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। সেক্ষেত্রে জয় শ্রীরামে সমস্যা কোথায়? অভিযুক্তদের শাস্তির পক্ষে কথা বললে, তা আইনের অপব্যবহার করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি




