এভারেস্টের কাছে দেখা মিলল ভয়ংকর কিং কোবরার


প্রকাশিত: ০৯:২৯ ১৫ ডিসেম্বর ২০২৫
এভারেস্ট সংলগ্ন অঞ্চলে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও ভয়ংকর বিষধর সাপ কিং কোবরা দেখা যাওয়ায় বিজ্ঞানী ও পরিবেশবিদদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি নেপালের এভারেস্টের আশপাশের এলাকায় মোট ১০টি বিষধর সাপের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯টি কিং কোবরা এবং ১টি মোনোক্লিড কোবরা বলে নিশ্চিত করেছেন গবেষকরা।
বিশেষজ্ঞদের মতে, কিং কোবরা সাধারণত নেপালের উষ্ণ ও সমতল তরাই অঞ্চলেই বসবাস করে। উচ্চ পার্বত্য এলাকা ও শীতল আবহাওয়া এদের স্বাভাবিক আবাস নয়। ফলে এভারেস্টের মতো শীতপ্রধান ও দুর্গম এলাকায় এই সাপের উপস্থিতি একেবারেই অস্বাভাবিক এবং ভয়ংকর ইঙ্গিত বহন করছে।
কিং কোবরা এমন এক প্রজাতির সাপ, যার একবারের ছোবলেই প্রবেশ করা বিষ একটি পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে পারে। এমনকি এর বিষ এতটাই শক্তিশালী যে একটি পূর্ণবয়স্ক হাতির প্রাণও কেড়ে নিতে সক্ষম। তবে গবেষকদের মূল আতঙ্ক সাপের বিষ নয়, বরং এই প্রজাতির আবাসস্থল বদলে যাওয়া।
পরিবেশবিদরা বলছেন, নেপালে এবং হিমালয় অঞ্চলে দ্রুতগতিতে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়ছে। তাপমাত্রা ক্রমাগত বাড়ার ফলে আগে যেখানে তীব্র ঠান্ডার কারণে কিং কোবরা টিকে থাকতে পারত না, এখন সেই এলাকাগুলো তাদের বসবাসের জন্য উপযোগী হয়ে উঠছে।
উদ্বেগ আরও বেড়েছে কারণ, গবেষকরা এভারেস্ট সংলগ্ন কিছু এলাকায় কিং কোবরার ডিমের সন্ধানও পেয়েছেন। এর অর্থ, এই অঞ্চলকে তারা কেবল অস্থায়ী নয়, বরং স্থায়ী আবাসস্থল হিসেবে বেছে নিতে শুরু করেছে। এটি ভবিষ্যতে মানুষের নিরাপত্তা ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট সতর্ক সংকেত। প্রাকৃতিক ভারসাম্য দ্রুত বদলে যাওয়ার ফলে শুধু সাপ নয়, ভবিষ্যতে আরও বিপজ্জনক ও অস্বাভাবিক প্রাণীর উপস্থিতি পাহাড়ি ও শীতল অঞ্চলে দেখা যেতে পারে।
তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই পরিবর্তন মানুষ, পরিবেশ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




