বলিভিয়ায় ভয়াবহ বন্যা, ৭ জনের প্রাণহানি; ২০ নিখোঁজ


প্রকাশিত: ১১:৩১ ১৫ ডিসেম্বর ২০২৫
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ এলাকায় ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে গেছে। ফলে সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে, আশপাশের এলাকা প্লাবিত হয়েছে এবং বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।
বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়েছে গবাদি পশু, গাছপালা ভেঙে পড়েছে, এবং কমপক্ষে ৬০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পরিস্থিতি তদারকির জন্য সরকারি প্রাসাদে একটি সংকট কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ দায়িত্বে কর্মকাণ্ড তদারকি করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন




