সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে


প্রকাশিত: ০১:২২ ৩০ জুন ২০২৬
সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে নিজেদের অংশের পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণা আসার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, সিন্ধু নদীর পানি পাকিস্তানের কৃষি, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, কোনো দেশ একতরফাভাবে পাকিস্তানের পানির অধিকার সীমিত করতে পারে না।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও বলেন, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি এখনো কার্যকর রয়েছে এবং কোনো পক্ষ এককভাবে এটি বাতিল বা পরিবর্তন করতে পারে না। তিনি সিন্ধু নদকে পাকিস্তানের ‘লাইফলাইন’ হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে ভারতের অবস্থানও কঠোর। নয়াদিল্লির দাবি, পাকিস্তান সীমান্তপার সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। ফলে দীর্ঘদিনের এই চুক্তি এখন দুই দেশের সম্পর্কের নতুন উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




