আন্দোলনকারীদের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ‘শেখ হাসিনার মতো ভুল মমতা করবেন না’


প্রকাশিত: ০৫:৩০ ১৮ আগস্ট ২০২৪
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল মমতা বন্দোপাধ্যায় করবেন না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস দলীয় মন্ত্রী উদয়ন গুহ। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠায় এই মন্তব্য করেছেন তিনি।
উদয়ন গুহ বলেছেন, যারা মমতার দিকে আঙুল তুলবেন তাদের আঙুল ভেঙে দেওয়া হবে। কলকাতার দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধীদলীয় নেতারা। মমতার দলের এই মন্ত্রী মন্ত্রী আরজি কর হাসপাতালে চিকিৎসক-খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সরকার-বিরোধী বিক্ষোভের তুলনাও টেনেছেন।
আরজি করের ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শনিবার কোচবিহার জেলায় বিক্ষোভ-প্রতিবাদ করেছে তৃণমূল। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন বলেন, ‘‘এই ঘটনায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যারা সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে তারা বাংলাকে বাংলাদেশ তৈরির চেষ্টা করবে।’’
তিনি আরও বলেন, ‘‘কিন্তু তারা জানেন না শেখ হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না, করেননি। তাই আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর করার পরও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবেন না।’’
উদয়নের এই বক্তব্যের পর কটাক্ষ করেছেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, ‘‘হাজার হাজার, লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন রাস্তায় নেমে। রাত দখল করেছেন নারীরা। ওই কর্মসূচিতে কত লোক হয়েছিল! তিনি (উদয়ন) কয়টা হাত ভাঙবেন? কার আঙুল ভাঙবেন। এমন যেন না হয়। আগামী দিনে তার (উদয়ন) আঙুলও যেন ঠিক থাকে।’’
বিজেপির এই নেতা বলেন, ‘‘পুলিশের মদদেই সব হচ্ছে। সেদিন (১৪ আগস্ট রাতে) আরজি করে যদি বিরোধী দলের লোক থাকতেন, তাহলে পুলিশ গুলি করতো।’’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




