সবাইকে সতর্ক থেকে প্রতিবাদী আর বিপ্লবী মনোভাব ধরে রাখার আহবান’

’স্বৈরাচারী ষড়যন্ত্র চক্রান্ত এখনও শেষ হয়নি। বিদেশী অপশক্তির প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। সাস্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করারও নানা চক্রান্ত চলছে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিবাদী আর বিপ্লবী মনোভাব ধরে রাখার আহবান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।’
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ছাত্র নাগরিক সাধারণ সভায় এ আহবান জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার উদ্যোগে আয়োজিত সভা জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয়। পরে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শুরু হয় আলোচনা সভা। বক্তব্য দেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ড. মো. মাহবুব সরফরাজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদি, আল রাকিব, ঐশিক মণ্ডল জয়, আবু ওবায়দা, পাবনায় গুলিতে নিহত মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, নিহত জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম প্রমুখ।
সমন্বয়করা তাদের বক্তব্যে বলেন, ’চাঁদাবাজি ও দখলদারিত্ব এখনও বন্ধ হচ্ছে না। আন্দোলনের মতো একসাথে এদের প্রতিহত করতে হবে আমাদেরকেই। ১৬ বছর ধরে যে ফ্যাসিস্ট কার্যক্রম চলছে তা এতে সহজে দুর হবেনা। প্রতিবেশি রাষ্ট্র নানাভাবে চক্রান্ত করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধান পরিবর্তন করা দরকার। জনগণ চাইলে সংবিধান পরিবর্তন সম্ভব। কারণ জনগণের জন্যই সংবিধান।’
তারা বলেন, ‘আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তা একক কারো জন্য নয়। সবার রক্তে ঘামে অর্জিত। দেশে অনেক ধরণের ষড়যন্ত্র হচ্ছে। যেমন আনসার লীগ বা গোপালগঞ্জে টুপি বিপ্লব করার চেষ্টা হয়েছে। ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ায় প্রতিবেশি রাষ্ট্রের মাথাব্যথা শুরু হয়েছে। কখনও পানি নিয়ে কখনও সাম্প্রদায়িকতা নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। ছাত্র আন্দোলন কখনও বিফলে যায়নি, আগামিতেও যাবেনা।’
সমন্বয়করা বলেন, ’রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া উচিত, কিভাবে ছোট ছোট আন্দোলন একটা বড় আন্দোলনে রুপ নেয়, কিভাবে তারা একটা সরকারের পতন ঘটায়। তাই এই অর্জনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ কোনো অপশক্তি যেন বিপথে পরিচালিত করতে না পারে। কোনো চক্রান্ত যেন আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে৷’
এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ও পুলিশ প্রশাসেন এবং সেনাবাহিনীর সাথে যৌথসভায় মতবিনিময় করেন সমন্বয়করা। পরে তারা পাবনায় ছাত্র আন্দোলনে গুলিতে নিহত দুই শিক্ষার্থী জাহিদ ও নিলয়ের কবর জিয়ারত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





