অযৌতিক পদায়ন ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে কুড়িগ্রামে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

ঢাকার শিক্ষাভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী শিক্ষক পরিষদের ব্যানারে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ র্যালি ও মানববন্ধন করা হয়েছে।র্যালি শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসনে, এনামুল হক, আফরোজা বেগম, নারায়ণ চন্দ্র, সহকারী শিক্ষিকা ফরিদা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের বিধিসম্মত উচ্চপদগুলো প্রকল্প থেকে আগত কর্মকর্তাগণ অবৈধভাবে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে। যেখানে বিশ^বিদ্যালয়ের শিক্ষকগণ বিশ^বিদ্যালয় প্রশাসন চালায়, সরকারি কলেজের শিক্ষকগণ কলেজ প্রশাসন চালায়, সেখানে সরকারি মাধ্যমিক শিক্ষকগণ মাধ্যমিক প্রশাসন চালাবে এটাই বিধিসম্মত। কিন্তু আওয়ামী সরকারের শিক্ষা সচিব এন.আই খানের পৃষ্ঠপোষকতায় বিধি বহির্ভূতভাবে সেসিপ প্রকল্প থেকে মানবিক দিক বিবেচনায় উপবৃত্তি কর্মকর্তাগণ চাকরি স্থায়ীকরণের সুযোগ লাভ করে। বর্তমানে আবারও নিয়োগবিধি না থাকার পরেও তারা জোরপূর্বক জেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) পেতে মাউশিতে বিশৃঙ্খলা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অযৌক্তিক পদায়ন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কুড়িগ্রামে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন আয়োজন করেছি। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধনে অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





