স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিগভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামে বৈষম্যের শিকার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, জেলা সাধারণ সম্পাদক এরশাদুল হক খান, সহসভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক পনির উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাষক নাসির উদ্দিন খন্দকার, সুপার বাবুল আকতার, কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতনবিহিন অবস্থায় রোগে শোকে ভুগে মৃত্যুবরণ করেছেন। প্রতিবছর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার হচ্ছে। ফলে মানবেতরভাবে শিক্ষক কর্মচারীরা দিন যাপন করছে। নতুন বাংলাদেশের শিক্ষাবান্ধব সরকারকে আমাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টি বিবেচনা করে অনতিবিলম্বে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করণের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা প্রশাসক নুসরাত সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর দুটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





