আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না ‘সময় বলে দিবে’: সিইসি!

ছবি: ইউএনবি

প্রকাশিত: ০৩:৪৫ ১১ জানুয়ারী ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন। সিইসি বলেন, “সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। যারা থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সময় আসলে তা দেখা যাবে।”
এছাড়া সিইসি জানান, নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে তার সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “প্রতিবেদন পেলে আমরা পর্যালোচনা করে সিদ্ধান্তে আসতে পারব।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের নির্বাচন একদিনে করার প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং জাতীয় নির্বাচনের সঙ্গেও এটি সম্ভব নয়। ১৬ ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা যে টাইমফ্রেম দিয়েছেন, তা মাথায় রেখে নির্বাচন কমিশন কাজ করছে।”
সিইসি জানান, আগামী জাতীয় নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে না। তবে তিনি ভোটার তালিকা হালনাগাদে জনগণের ভোগান্তি কমানোর বিষয়ে কাজ করছেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
তিনি গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ আস্থা রেখে বলেন, “একটি বুথে অনেক সাংবাদিক ঢুকলে সমস্যা হয়, তাই সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।”
এছাড়া, তিনি প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কে বলেন, “তফশিল ঘোষণার আগেই তাদের ভোটার তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটার হয়েছেন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




