শেখ রেহানা, ববি, আজমিনা ও শেখ হাসিনা-টিউলিপও আসামি পূর্বাচল প্লট বরাদ্দের মামলায়

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:১৫ ১৩ জানুয়ারী ২০২৫
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক (দুর্নীতি দমন কমিশন) মামলাটি দায়ের করেছে। মামলার আসামি করা হয়েছে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককেও ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে আসামি করা হয়েছে।
এ সংক্রান্ত তথ্য সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দের অভিযোগে অনুসন্ধান চলছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে এসব প্লট বরাদ্দের ঘটনায় অনিয়মের সত্যতা পাওয়ায় কমিশনের অনুমোদন সাপেক্ষে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদনটি অনুসারে, টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট বরাদ্দে প্রভাবিত করেছেন বলে দুদক যথেষ্ট প্রমাণ পেয়েছে। শেখ রেহানার বিরুদ্ধে মামলায় তার মেয়ে টিউলিপ সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের কর্মকর্তাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। ববি এবং রূপন্তীর বিরুদ্ধে আলাদা মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া, ২৬ ডিসেম্বর দুদক পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬টি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে, যা সরকার পতনের পর ৫ আগস্ট থেকে প্রক্রিয়া শুরু হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




