সেন্টমার্টিনে আগুনের ঘটনায় ৬ কোটি টাকার ক্ষতি,সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৪০ ১৫ জানুয়ারী ২০২৫
সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ইকো রিসোর্ট সম্পূর্ণরূপে পুড়ে গেছে, যার ফলে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার সূত্রপাত শায়রী রিসোর্ট থেকে।
এ বিষয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা অজিত কুমার দাস জানিয়েছেন, আগুন প্রথমে শায়রী রিসোর্টে লাগলে তা দ্রুত পাশের দুটি রিসোর্ট—গলাচিপা বিচ ভ্যালি এবং কিংশুক রিসোর্টে ছড়িয়ে পড়ে। অধিকাংশ রিসোর্ট পুড়ে গেছে এবং এটি ছিল অত্যন্ত উন্নতমানের। তিনি আরও বলেন, রিসোর্ট মালিকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা বলে ধারণা করা হয়েছে।
গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টের মালিক মো. সরোয়ার কামাল জানান, আগুন তাদের রিসোর্ট সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং তারা ৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কিংশুক রিসোর্টের সহকারী পরিচালক সাইফুদ্দিন বাবর বলেন, রিসোর্টে আগুন লাগার পর দ্রুত পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে, তাদের রিসোর্টের ১৫টি কক্ষ পুড়ে গেছে, যার ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকারও বেশি।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান এই অগ্নিকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে, ব্যবসায়ীদের সহায়তার জন্য সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, তাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় কীভাবে সাহায্য করা যায়, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




