জিয়াউর রহমানের জন্মদিনে কর্মসূচি ঘোষণা বিএনপির!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৫:২৫ ১৭ জানুয়ারী ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় দৈনিকগুলোতে বিএনপির পক্ষ থেকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, থানা এবং ইউনিটগুলোতে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ সভায় দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর স্মরণে দিনটি যথাযথভাবে পালনের জন্য দলীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




