ভারত ও বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ, আহত ২!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:১৯ ১৮ জানুয়ারী ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাছ কাটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুই বাংলাদেশি নাগরিক হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।
শনিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ বেলা তিনটায়ও চলছিল, এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি এখনও শান্ত হয়নি। ভারতীয় সীমান্তের নাগরিকরা বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে, অন্যদিকে বাংলাদেশের নাগরিকরা লাঠিসোঁটা এবং হাসুয়া নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছে।
সংঘর্ষের শুরু কিরণগঞ্জ সীমান্ত থেকে হলেও উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে চৌকা সীমান্ত এলাকা পর্যন্ত, যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধ চলছে। সীমান্তের তিন কিলোমিটার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বর্তমানে অতিরিক্ত বিজিবি এবং বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় নাগরিকরা অন্তত ৩০টি আম গাছ এবং শতাধিক বরই গাছ কেটে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা রবু বলেন, “আহত ফারুক মোটরসাইকেলে সীমান্তের পরিস্থিতি দেখতে গিয়ে ভারতের ছোড়া পাথরে মাথায় গুরুতর আঘাত পান।” মিঠুন নামে আরেকজন জানান, “আহত রনি সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকাকালে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশ করে তাকে আক্রমণ করে, যার ফলে তিনি আহত হন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




