বিসিএস পরীক্ষার নতুন রোডম্যাপ দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:০২ ৯ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার সংস্কারের জন্য নতুন সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে বিসিএস পরীক্ষা থেকে চূড়ান্ত পদায়ন পর্যন্ত একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার নম্বর পুনর্বণ্টন এবং তিনটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের পরামর্শ দিয়েছে। এগুলো হলো— পাবলিক সার্ভিস কমিশন (সাধারণ), পাবলিক সার্ভিস কমিশন (শিক্ষা) এবং পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য)।
নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে নির্দিষ্ট সময়রেখা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন রোডম্যাপ অনুযায়ী, বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে, লিখিত পরীক্ষা জুনের দ্বিতীয়ার্ধে এবং চূড়ান্ত ফল প্রকাশ হবে পরবর্তী বছরের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে।
নতুন সুপারিশ অনুযায়ী, পরীক্ষার জন্য ৬টি আবশ্যক বিষয় নির্ধারণ করা হয়েছে, তবে গণিত এতে রাখা হয়নি। লিখিত পরীক্ষায় ৬টি ঐচ্ছিক বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে, তবে কোনো একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ দুটি বিষয় নেওয়া যাবে। উত্তীর্ণের জন্য ন্যূনতম ৬০% নম্বর পাওয়ার সুপারিশ করা হয়েছে।
সংস্কার কমিশনের মতে, বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে এই পরিবর্তনগুলো জরুরি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




