আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব


প্রকাশিত: ১০:৩৫ ২১ অক্টোবর ২০২৬
পাঁচ দিনের উৎসবের ইতি টেনে আজ বুধবার উদযাপিত হচ্ছে বিজয়া দশমী। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির আবহে মর্ত্যলোক ছেড়ে দেবী দুর্গার কৈলাসে ফেরার মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। চোখের জলে মাকে বিদায় জানিয়ে দিনভর আচারের পর জলাশয়ে প্রতিমা বিসর্জন দেবেন ভক্ত ও পুণ্যার্থীরা।
বুধবার সকাল থেকেই দেশের প্রতিটি পূজামণ্ডপে শুরু হয় দশমীর নির্ধারিত শাস্ত্রীয় আচার। দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এরপর স্থানীয় আয়োজকদের সুবিধাজনক সময়ে শোভাযাত্রা সহকারে মণ্ডপ থেকে নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হবে প্রতিমা।
বিদায়ের বেদনার মাঝেও প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে চিরাচরিত সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতনী নারীরা। দেবীর চরণে সিঁদুর ছোঁয়ায়ে স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নিজেদের রাঙিয়ে তোলেন তারা। পান ও মিষ্টিমুখ করিয়ে একে অপরকে শুভেচ্ছা জানানোর পর শেষবারের মতো দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন পুণ্যার্থীরা।
সনাতন শাস্ত্র অনুযায়ী, মানুষের মনের সব আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ ও সংকীর্ণতা বিসর্জন দিয়ে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করাই বিজয়া দশমীর মূল দর্শন। শাস্ত্রীয় গণনা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে এবং তিনি মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরছেন নৌকায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




