মিরসরাই আসনে সংসদ নির্বাচনে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার


প্রকাশিত: ০১:২০ ১৩ নভেম্বর ২০২৪
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য হিসেবে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ সন্তান।
ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের বাসিন্দা এমদাদ খন্দকার দীর্ঘসময় আমেরিকায় চাকুরি করার সুবাধে সেখানে অবস্থান করলেও রাজনৈতিক পরিবারে বেড়ে উঠার ফলে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং যখনি সুযোগ পান দেশের মাটিতে ছুটে এসে মিরসরাইয়ের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের খোঁজখবর নেন। এছাড়া তিনি চট্টগ্রাম ও রাজধানী ঢাকার সিনিয়র রাজনীতিবিদদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।
স্থানীয়রা আরো জানান, আমরা বিশ্বাস করি এমদাদ খন্দকার তার পিতা মরহুম ওবায়দুল হক খন্দকারের মতো মিরসরাইয়ে চাঁদাবাজী, মাদক, ঘুষ, দুর্নীতি, দলীয় কোন্দল থেকে মুক্ত করতে সক্ষম হবেন। আমরা আশা করি দল এমদাদ খন্দকারের মতো একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে মিরসরাইবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এমদাদ খন্দকার জানান, আমার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের জীবদ্দশায় ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে জড়িত হই। পড়াশোনা ও চাকুরী জীবনের জন্য তখন অঙ্গাঅঙ্গীভাবে রাজনীতিতে জড়িত না থাকলেও হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। দলের মনোনয়নে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে লড়বো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




