দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ঘর ছাড়া: খৈয়ম

দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা কেও ঘরে থাকতে পারেনি। প্রায় প্রতিটা নেতাকর্মীই মিথ্যা মামলায় দিনের পর দিন হয় জেলে না হয় পালিয়ে থেকেছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ৩০শে নভেম্বর, শনিবার ঐতিহাসিক বেলগাছী রেলওয়ে ঈদগাহ ময়দানে আয়োজিত রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজ দীর্ঘ ১৭বছর পর আপনাদের মাঝে হাজির হয়ে এমন জনসমাবেশ করতে পারছি। এই ১৭বছরে এই চন্দনী, খানগঞ্জে আসতে পারি নাই। এত দিন এই চন্দনী ও মিজানপুর ইউনিয়নের নেতাকর্মী একসাথে বসতে পারি নাই, চলতে পারি নাই। প্রতিটা নেতাকর্মী নামে মিথ্যা মামলায় কেও ঘরে থাকতে পারে নাই। দিনের পর দিন থাকতে হয়েছে জেলে, থাকতে হয়েছে পালিয়ে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী কাজী ইরাদত আলীর নেতৃত্বে রাজবাড়ী শহরের খলিফা পট্টিতে আমার উপর হামলা হয়। আমি কখনো ভাবি নাই আমার উপর হামলা হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিশাল গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এই শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কখনো কোন দিন মাঠে আসতে পারবে না। শেখ হাসিনা দেশের উন্নয়নের নামে টাকা লুটপাট করেছে, চুরি করেছে। আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে। এর বিচার বাংলার মাটিতে হবেই হবে।
খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক কে এম সাহাদত হোসেনের সঞ্চালনায় উক্ত জনসমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব এ বি এম মুঞ্জুরুল আলম দুলাল,সদস্য কে এ সবুর শাহিন, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আঃ মালেক শিকদার, জেলা বিএনপির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোর নিউজ এর ব্যবস্থপনা সম্পাদক মোঃ জাকির হোসেন সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





