সেনাপ্রধানের প্রশংসায় এনসিপি নেতা সারজিস


প্রকাশিত: ১২:০৬ ২৭ জুলাই ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার (২৭ জুলাই) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সেনাপ্রধানের মানবিক ও নেতৃত্বগুণের প্রশংসা করেন।
পোস্টে সারজিস লিখেছেন, “কয়েকটা আনপপুলার তথ্য দেই!”—এই বাক্যের মাধ্যমে শুরু করে তিনি সেনাপ্রধানের সরাসরি তত্ত্বাবধান ও সহানুভূতিশীল ভূমিকায় তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
প্রথমত, সারজিস উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন জুলাইয়ে আহতদের দেখতে। এই ভিজিটের সংখ্যা, তাঁর মতে, অন্য সব উপদেষ্টাদের সম্মিলিত ভিজিট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
দ্বিতীয়ত, তিনি দাবি করেন, সবচেয়ে গুরুতর আহতদের উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতে ব্যক্তিপ্রতি সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে ঢাকার সিএমএইচে, যা সেনাপ্রধানের সরাসরি নির্দেশনার ফল।
তৃতীয়ত, সারজিস জানান, আহত ও শহীদ পরিবারের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পর সর্বাধিক অবদান রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজে।
এই প্রশংসা পোস্টের মাধ্যমে সারজিস আলম মূলত সেনাবাহিনীর মানবিক কার্যক্রম, আহতদের প্রতি দায়িত্বশীলতা ও শহীদ পরিবারের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়নে সেনাপ্রধানের ভূমিকার একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




