মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন


প্রকাশিত: ১১:৩৩ ৩০ অক্টোবর ২০২৬
আইপিএলের নতুন মৌসুমের আগে কোচিং স্টাফে বড় ধরনের রদবদল এনেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন প্রধান কোচ হিসেবে কাইরন পোলার্ডকে দায়িত্ব দেওয়ার পর এবার কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাসহ তিনজনকে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে মালিঙ্গা, পরশ মামব্রে ও কার্ল হপকিনসনের সঙ্গে দায়িত্বের সম্পর্ক শেষ করার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের হয়ে তাঁদের অবদান, নিষ্ঠা ও দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে মুম্বাই কর্তৃপক্ষ।
২০২৪ সালের আইপিএলের আগে মুম্বাইয়ের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন মালিঙ্গা। অন্যদিকে, পরশ মামব্রে ও কার্ল হপকিনসন দায়িত্ব নেন ২০২৫ মৌসুমের আগে। এর আগে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্তও মুম্বাইয়ের কোচিং স্টাফে কাজ করেছেন মামব্রে।
আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছে না দলটি। গত ছয় মৌসুমে ফাইনালে উঠতে পারেনি তারা। ২০২৬ সালের আসরে ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল মুম্বাই। নতুন কোচিং কাঠামোয় এবার ঘুরে দাঁড়ানোই দলটির লক্ষ্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




