‘সেফ এক্সিট’ মন্তব্যে তোপ রিজওয়ানার: “নাহিদকেই পরিষ্কার করতে হবে”


প্রকাশিত: ০৭:০৪ ৮ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছেন’ মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “নাহিদ ইসলাম কেন, কোন প্রেক্ষাপটে এমন কথা বললেন, উনি যেসব নাম বা আলোচনার বিষয় প্রকাশ করেননি—সেগুলো না জেনে আমি কীভাবে মন্তব্য করবো?”
বুধবার (৮ অক্টোবর) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, “এই বিষয়টি নিয়ে নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে। কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন, তার ব্যাখ্যা তার কাছ থেকেই আসা উচিত।”
তিনি আরও বলেন, “আমি যতটুকু দেখি, খোলা চোখে মনে হয়—সকল রাজনৈতিক দলের মতো এই নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গেও সরকারের ভালো একটি ওয়ার্কিং রিলেশনশিপ রয়েছে। এখন নাহিদ ইসলাম অভিমান থেকে বলেছেন, নাকি তাঁর কোনো বাস্তব ক্ষোভ আছে—এই বিষয়গুলো তিনিই ভালো বলতে পারবেন।”
রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেন, “যখন নাহিদ ইসলাম নিজে বিষয়টি পরিষ্কার করবেন, তখন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তার আগে সরকারের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই।”
উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।” তাঁর এই মন্তব্যটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই প্রসঙ্গে সরকারের অন্যান্য উপদেষ্টারা সরাসরি কোনো মন্তব্য না করলেও, রিজওয়ানা হাসানের বক্তব্যে স্পষ্ট হয়েছে—সরকার বিষয়টি নাহিদ ইসলামের ব্যাখ্যা না আসা পর্যন্ত মন্তব্য করতে অনিচ্ছুক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




