• রবিবার , ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৬ ২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) জন্য হাসপাতালে ভর্তি আছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, তিনি বর্তমানে সুস্থ আছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে ডা. তাহেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জামায়াতের প্রচার বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই মাস ধরে তিনি কিছুটা অসুস্থ অনুভব করছিলেন। জাতিসংঘ সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন তিনি। বর্তমানে তার চিকিৎসা এবং ফলোআপের অংশ হিসেবে হাসপাতালের চিকিৎসা চলমান রয়েছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/