সাত বছর পর পূর্ণাঙ্গ কমিটি: ৪২০ সদস্য নিয়ে নতুন সূচনা চবি ছাত্রদলের


প্রকাশিত: ১২:৩০ ৩০ অক্টোবর ২০২৫
দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল পেয়েছে ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
২০২৩ সালের ১১ আগস্ট মাত্র পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হতে সময় লাগে দীর্ঘ ২৫ মাস। ফলে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদ শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ কমিটি পেল সংগঠনটি।
নতুন ঘোষিত কমিটিতে আগের আংশিক কমিটির চার নেতাকে রাখা হয়েছে। তবে চাকসু নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে বাদ দেওয়া হয়েছে।
৪২০ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য ৬২ জন রয়েছেন।
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ও শাফায়াত হোসেনও নতুন কমিটিতে স্থান পেয়েছেন। আইয়ুবুর তৌফিককে যুগ্ম সাধারণ সম্পাদক (৪৩ নম্বর) এবং শাফায়াত হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক (১১ নম্বর) পদে রাখা হয়েছে।
আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “দীর্ঘ সময় পর সংগঠন পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে—এটা গৌরবের। পদ নয়, দলের সেবা করাই আমার লক্ষ্য।”
তবে নতুন কমিটির কয়েকজন নেতার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “বিরোধীদের বাধায় পড়াশোনা বাধাগ্রস্ত হলেও আমি দলের সঙ্গে ছিলাম, তাই দায়িত্ব পেয়েছি।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা আন্দোলনের অগ্রভাগে ছিলাম, এখন নিয়ম মেনে মাস্টার্সে ভর্তি হয়েছি।”
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর চবি ছাত্রশিবির সামাজিক মাধ্যমে ছাত্রদলকে অভিনন্দন জানালেও, মেয়াদোত্তীর্ণ কমিটিকে এখন পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চবি ছাত্রদল নতুন করে সংগঠনের কার্যক্রম শুরু করতে চাইলেও নেতাদের ছাত্রত্ব ও মেয়াদসংক্রান্ত বিতর্ক সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের
- ১ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান: আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার
- শাহরুখ ও অ্যাভেঞ্জার্সের রেকর্ড চূর্ণ: ভারতে নতুন ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান’
- ময়মনসিংহে অন্যরকম হাট: যেখানে প্রতিদিন বিক্রি হয় মানুষের শ্রম
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ১৯ বছর পর মিশরে ফিরছেন শাকিরা, গাইবেন গিজার পিরামিডে




