ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের


প্রকাশিত: ০২:৪৫ ২ আগস্ট ২০২৬
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি ফোনালাপ করেছেন সৌদি আরবের ওলিয়াহাদ (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান। ওয়াশিংটনের এমন পদক্ষেপে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে চরম অস্থিরতা তৈরি হতে পারে বলে নিজের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়, জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির প্রেক্ষাপটে তেহরানের জ্বালানি খাতে জোরদার সামরিক হামলার পরিকল্পনা করছিল ট্রাম্প প্রশাসন।
যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। প্রাথমিকভাবে রোববারে এই হামলার একটি পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে হোয়াইট হাউস এই পরিকল্পনাটি পুরোপুরি বাতিল করেনি বলে জানা গেছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে সৌদি যুবরাজ ট্রাম্পের সঙ্গে আলোচনায় মার্কিন পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বৃদ্ধি না করে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে, পেন্টাগনের এমন কঠোর পরিকল্পনার পেছনে বিস্তারিত কারণ জানতে চেয়েছে রিয়াদ।
অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—তাদের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও কৌশলগত ঘাটিতে কঠোর পাল্টা আঘাত হানা হবে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানতে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে নিয়োজিত সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




