আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা


প্রকাশিত: ০১:৪৮ ১ আগস্ট ২০২৬
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে একটি শিক্ষার্থী আন্দোলনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে অবমাননাকর স্লোগান দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক তরুণী। তবে বিতর্ক সৃষ্টির পর সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে হাতজোড় করে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়। তিনি দাবি করেছেন, আন্দোলনস্থলে কিছু মানুষের প্ররোচনায় পড়ে আবেগবশত তিনি এ কাজ করে ফেলেছেন।
অনলাইনে ভাইরাল হওয়া সেই ভিডিও বার্তায় ডোরাকাটা টি-শার্ট পরা তরুণীটিকে অত্যন্ত লজ্জিত অবস্থায় দেখা যায়। এজাহারে তার বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও ভিডিওতে নিজেকে ১৫ বছরের নাবালিকা দাবি করে তিনি বলেন, "আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। এটি আমার জীবনের প্রথম ও শেষ ভুল, আমি পুরো দেশের কাছে লজ্জিত ও ক্ষমা প্রার্থী।" তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট গণমাধ্যম।
এদিকে তরুণীর এই ভিডিও প্রকাশ্যে আসার কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে ক্ষোভ ভুলে ক্ষমাশীল হওয়ার বার্তা দেন। নিজের বার্তায় মোদী বলেন, শৈশব বা কৈশোরে ভুল হওয়া স্বাভাবিক এবং শাস্তি বা আইনি হয়রানির বদলে এসব তরুণ-তরুণীদের বুখে টেনে সঠিক পথ দেখানো উচিত। তিনি ব্যক্তিগতভাবেও ওই তরুণদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন এবং গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই যন্তর মন্তরে আয়োজিত ছাত্র বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ওই তরুণীর বিরুদ্ধে সামাজিক শান্তি বিনষ্ট ও মানহানির ধারায় মামলা করা হয়। প্রথমে নয়ডার একটি থানায় ‘জিরো এফআইআর’ দায়ের হলেও পরবর্তীতে তা তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। এরপরই প্রধানমন্ত্রীর উদার অবস্থান এবং অভিযুক্ত তরুণীর ক্ষমা প্রার্থনার ভিডিওটি সামনে এলো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




