জনগণের সেবা করা আমার অঙ্গীকার- ব্যারিস্টার কায়সার কামাল


প্রকাশিত: ১১:২৭ ১ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আসনের গণমানুষের নেতা, জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “জনগণের সেবা করা আমার অঙ্গীকার। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি।”
গত ৩১ অক্টোবর বিকেলে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ যদি দলীয় পরিচয়কে ব্যবহার করে দুর্নীতি বা চাঁদাবাজিতে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল—এখানে দুর্নীতির কোনো স্থান নেই।
সভায় ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আপনাদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। তারা ব্যারিস্টার কায়সার কামালের উন্নয়নমুখী চিন্তাভাবনা ও জনগণের প্রতি আন্তরিকতা দেখে তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং আগামীর নির্বাচনে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
সভা শেষে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় নতুন উন্নয়ন অধ্যায় শুরু হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




