নুরের ওপর হামলা ও হাদীর ওপর গুলি—একই সূত্রে গাঁথা: হাসান আল মামুন


প্রকাশিত: ০৯:২১ ১৫ ডিসেম্বর ২০২৫
গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেছেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একই সূত্রে গাঁথা। এই দুই হামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং একই চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন।
সম্প্রতি এক প্রতিক্রিয়ায় হাসান আল মামুন বলেন, দেশের ভেতরে সংঘটিত এসব সহিংস রাজনৈতিক হামলার নীলনকশা দেশের বাইরে, বিশেষ করে পাশের দেশ ভারতের মাটিতে তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ গোষ্ঠী বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এসব হামলা পরিচালনা করছে।
হাসান আল মামুনের মতে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের টার্গেট করে একের পর এক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি একটি ধারাবাহিক ও সুপরিকল্পিত অপচেষ্টা, যার লক্ষ্য দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করা এবং ভীতির রাজনীতি কায়েম করা।
তিনি আরও বলেন, এসব হামলার পেছনে কারা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে জনগণের সামনে তুলে ধরা সরকারের দায়িত্ব। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও কঠোর অবস্থান নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
হাসান আল মামুন বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এসব রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




