ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


প্রকাশিত: ০৯:৪৮ ১৮ ডিসেম্বর ২০২৫
চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও আন্দোলন দমনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।
এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন পক্ষ থেকে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগপত্রে জুলাই–আগস্টের গণ-আন্দোলন দমন, শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলা, গুলি ও হত্যাযজ্ঞের একাধিক অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উস্কানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংগঠিতভাবে দমন-পীড়ন চালায়। এতে বহু মানুষ হতাহত হন এবং সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসিকিউশন পক্ষ আরও উল্লেখ করে, ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ নির্দেশনা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব সহিংস কার্যক্রম সংঘটিত হয়, যা আন্তর্জাতিক অপরাধের আওতায় বিচারযোগ্য।
ট্রাইব্যুনাল অভিযোগগুলো পর্যালোচনা শেষে প্রাথমিকভাবে যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মত দেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
এই আদেশের মাধ্যমে জুলাই–আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




