আত্মগোপনে অতিষ্ঠ হয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের হিড়িক


প্রকাশিত: ০৩:০৮ ২২ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১৭ নম্বর জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় এই সিদ্ধান্তের কথা জানান। বিকেল পাঁচটায় দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী এবং সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ণ গোলদার ও রঞ্জন গাইন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ১০ নেতার স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আজ ২০ ডিসেম্বর শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
এ সময় নেতারা আরও জানান, পদত্যাগের পর থেকে তারা আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়দের সামনে তারা তাদের এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেন এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের সম্পূর্ণভাবে বিরত রাখার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




