নিরাপত্তাহীনতায় ভুগছেন হিরো আলম, দাবি আমার গানম্যান লাগবে


প্রকাশিত: ১১:৩১ ২৩ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিতে সক্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে তিনি বলেন, “কখন কে মারে ঠিক আছে? আমার গানম্যান লাগবে।”
হিরো আলম জানান, গণমাধ্যমে তার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই নিয়মিতভাবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে শুধু তিনি নন, তার পরিবারও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।
নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন হিরো আলম। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে একাধিক রাজনৈতিক দল হিরো আলমকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়ে যোগাযোগ করছে বলেও জানান তিনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করবেন—এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। হিরো আলম বলেন, আগামী দুই একদিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগেও রাজনীতির মাঠে নেমে আলোচনায় এসেছিলেন হিরো আলম। তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। সেই সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটে, যা তখন দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
নতুন করে হত্যার হুমকির অভিযোগ ওঠায় হিরো আলমের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘিরে সহিংসতা ও হুমকির সংস্কৃতি গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




